ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কিম জং উনের সাথে সম্পর্কের অজানা দিক জানালেন ট্রাম্প
ডুয়া ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার এখনও ভালো সম্পর্ক রয়েছে। একই সঙ্গে তিনি কিমকে আবারও ‘পারমাণবিক শক্তিধর’ হিসেবে উল্লেখ করেন।
এর আগে প্রথম মেয়াদে কিমের সঙ্গে বেশ কয়েকটি সম্মেলনও করেন ট্রাম্প। বৃহস্পতিবার (১৩ মার্চ) ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, কিমের সঙ্গে তার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে কি না।
জবাবে ট্রাম্প বলেন, আমি চাই... কিম জং উনের সঙ্গে আমার একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। দেখা যাক কী হয়, তবে অবশ্যই তিনি একজন পারমাণবিক শক্তিধর।
রাশিয়া এবং চীনের পারমাণবিক অস্ত্রাগারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা যদি সংখ্যাটি কমাতে পারি তবে এটি একটি দুর্দান্ত অর্জন হবে। আমাদের কাছে এত অস্ত্র আছে, এবং শক্তিও এত দুর্দান্ত।
ট্রাম্পের মন্তব্য উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের প্রতি নীতিতে কোনও পরিবর্তন আনবে কি না তা জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের চেষ্টা করবেন, ঠিক যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন।
১৫ ফেব্রুয়ারি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাপানি ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের ‘দৃঢ় প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছেন। তথ্যসূত্র: রয়টার্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ