ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণায় বাংলাদেশ ব্যাংকের কড়াকাড়ি আরোপ
ডুয়া নিউজ: বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে ব্যাংকগুলোর ডিভিডেন্ড ঘোষণায় নতুন কড়াকড়ি আরোপ করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যেসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১০ শতাংশের বেশি, তারা ২০২৫ সালের মধ্যে ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না।
এছাড়া, নতুন নীতিমালায় বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। যেমন, শুধুমাত্র পঞ্জিকাবর্ষের মুনাফা থেকে নগদ ডিভিডেন্ড প্রদান করা যাবে, পূর্ববর্তী বছরের পুঞ্জীভূত মুনাফা থেকে কোনো নগদ ডিভিডেন্ড বিতরণ করা যাবে না।
একই সঙ্গে কোনো ব্যাংকের নগদ জমার হার (সিআরআর) বা সংবিধিবদ্ধ তারল্য অনুপাত (এসএলআর) ঘাটতির কারণে যদি দণ্ড সুদ বা জরিমানা অনাদায়ী থাকে, তাহলে সে ব্যাংকও ডিভিডেন্ড দিতে পারবে না।
নতুন নীতিমালার অনুযায়ী, যেসব ব্যাংক প্রভিশন সংরক্ষণসহ অন্যান্য ব্যয় মেটানোর পর ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ২.৫ শতাংশ ক্যাপিটাল কনজারভেশন বাফারসহ ন্যূনতম ১৫ শতাংশ মূলধন সংরক্ষণ করতে সক্ষম হবে, তারা ৫০ শতাংশের বেশি ডিভিডেন্ড বিতরণ করতে পারবে না। তবে ডিভিডেন্ড বিতরণ পরবর্তী তাদের মূলধন পর্যাপ্ততার হার ১৩.৫ শতাংশের নিচে নামতে পারবে না।
এছাড়া, যেসব ব্যাংক ১২.৫ শতাংশের বেশি কিন্তু ১৫ শতাংশের কম মূলধন সংরক্ষণ করতে পারবে, তাদের ডিভিডেন্ড প্রদান সীমিত থাকবে ৪০ শতাংশের মধ্যে, এবং ডিভিডেন্ড বিতরণের পর তাদের মূলধন পর্যাপ্ততা ১২.৫ শতাংশের নিচে নামতে পারবে না।
যেসব ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের হার ১২.৫ শতাংশের কম, তারা কেবলমাত্র স্টক ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে।
এ নীতিমালা ২০২৫ সালের সমাপ্ত বছরের ডিভিডেন্ড ঘোষণার জন্য প্রযোজ্য হবে, এবং ডিভিডেন্ড ঘোষণা করার সাত দিনের মধ্যে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক/সিইও স্বাক্ষরিত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে জমা দিতে হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)