ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
কারসাজিকারীদের রক্ষা করতেই বিএসইতে সন্ত্রাসী কার্যক্রম
ডুয়া নিউজ: শেয়ারবাজারের কারসাজিকারী ও অর্থ লুণ্ঠনকারীদের রক্ষা করতেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অরাজকতা, নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে।
বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে এক প্রতিবেদনে এমন অভিযোগ করেছেন।
প্রতিবেদনে বিএসইসি’র চেয়ারম্যান বলেছেন, কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে শেয়ার কারসাজি ও অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে এবং তদন্ত রিপোর্টে এসব অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে কিছু কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বেআইনি কার্যক্রমের মাধ্যমে শেয়ারবাজার সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতা থেকে রক্ষা করার চেষ্টা চলছে। এসব অনিয়ম ও বেআইনি কার্যক্রমের জন্য কমিশনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিএসইসি চেয়ারম্যান ওই প্রতিবেদনে জানান, শেয়ারবাজারে সংঘটিত অনিয়মের অনুসন্ধান করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন কর হয়েছে। কমিটির রিপোর্টে কমিশনের সাবেক চেয়ারম্যান, কয়েকজন কমিশনার এবং কিছু কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার বাজার কারসাজির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের তদন্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার সুপারিশ করা হয়েছে। এই কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন এবং অর্থ বিভাগের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, বিএসইসির নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সশস্ত্র আনসার বাহিনী নিয়োগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কমিশনের কার্যক্রমের গুণগত মান উন্নয়ন এবং গতিশীলতা বৃদ্ধির জন্য সাংগঠনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের সুপারিশ করা হয়েছে। এই সুপারিশগুলির লক্ষ্য হলো, বিএসইসি কর্তৃক শেয়ারবাজারে স্বচ্ছতা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা, যাতে বাজারের কার্যক্রম আরও নির্ভরযোগ্য ও সুষ্ঠু হয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)