ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ই’সরায়েল
ডুয়া ডেস্ক : এবার সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ইসরায়েলি বাহিনীর এই হামলায় সেখানে একজন নিহত হয়েছেন।
এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কের একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিরা নেতারা দামেস্কের ওই ভবনে বসবাস করছেন সন্দেহে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্কের একটি ভবনকে লক্ষ্যবস্তু বানিয়ে বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলায় সেখানে কমপক্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
দামেস্কে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, ইসরায়েলি বিমান বাহিনী দামেস্কে বিমান হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি এই মন্ত্রী বলেন, ‘‘ইসরায়েলের বিরুদ্ধে ইসলামি সন্ত্রাসবাদের কোনও ক্ষমা করা হবে না। আর এই সন্ত্রাসবাদ দামেস্ক অথবা অন্য কোথাও হোক না কেন। আমরা সিরিয়াকে ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি হতে দেব না।’’
গত নভেম্বরের শেষ দিকে সিরিয়ায় ক্ষমতা দখলের অভিযান শুরু করে সরকারবিরোধী সশস্ত্র ইসলামি গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)। অভিযান শুরুর মাত্র ১২ দিনের মাথায় ৮ ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতন ঘটে এবং তিনি সপরিবারে দামেস্ক ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।
বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্টের পদে আছেন এইচটিএসের শীর্ষ নেতা আহমেদ আল শারা। ক্ষমতা দখলের পর থেকে নতুন সরকারবিরোধী অবস্থান নিয়েছে ইসরায়েল। দেশটি ইতোমধ্যে সিরিয়ার বিভিন্ন স্থানে ইরান-সমর্থিত ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে।
সূত্র: এএফপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার