ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
অস্বস্তিতে মোস্তাফিজ, নিলেন পিআরপি ইনজেকশন
ডুয়া ডেস্ক: মোস্তাফিজুর রহমান কিছুদিন ধরেই অস্বস্তিতে ভুগছিলেন এবং ডিপিএলেও খেলছিলেন না বলে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। তবে বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, তার কোনো চোট নেই। তিনি পিআরপি (প্লাটিলেট রিচ প্লাজমা) ইনজেকশন গ্রহণ করেছেন।
পিআরপি চিকিৎসা এমন এক ধরনের থেরাপি যেখানে রোগীর নিজস্ব রক্তের প্লাটিলেট ব্যবহার করে ইনজেকশন তৈরি করা হয়। এটি সাধারণত লিগামেন্ট, টেন্ডন, পেশি বা জয়েন্টে ইনজুরি হলে প্রয়োগ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত স্থানে প্লাটিলেট সরবরাহ বাড়ানো হয় যা ব্যথা কমাতে সহায়ক।
বিসিবি সূত্রে জানা গেছে, মোস্তাফিজ বর্তমানে বিশ্রামে আছেন এবং ঈদের পর তিনি প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিবেন। তার কাঁধের পুরনো অস্ত্রোপচার মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করলেও এখন তিনি নতুন কোনো ইনজুরিতে আক্রান্ত নন। পিআরপি ইনজেকশন নিলে সাধারণত ১০ দিন বিশ্রামের প্রয়োজন হয়।
মোস্তাফিজ ডিপিএলে দল না পাওয়ার পর নানা আলোচনা সৃষ্টি হয়েছিল। তবে তিনি ক্লাব প্রাইম ব্যাংকের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এবং মাঠে ফেরার জন্য একটু অপেক্ষা করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস