ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারের আরও ৩ ব্যাংকের পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
ডুয়া নিউজ: শেয়ারবাজারের আরও তিন ব্যাংকের পষদ ভেঙ্গে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো মেঘনা ব্যাংক, এনআরবি ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক।
বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে এসব ব্যাংকের চেয়ারম্যান এবং পরিচালকদের অনেকেই পলাতক রয়েছেন। সরকার পতনের পর থেকে বাংলাদেশ ব্যাংক মোট ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। কাল (১৩ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক নতুন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানাবে।
এ তিন ব্যাংকের নতুন পরিচালকদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, সাবেক ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হিসাববিদ এবং আইনজীবীদের পাশাপাশি ব্যাংকের শেয়ারধারী পরিচালকও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মেঘনা ব্যাংকের পরিচালকদের মধ্যে উদ্যোক্তা শেয়ারহোল্ডার উজমা চৌধুরী এবং ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডের পক্ষে তানভীর আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, সাবেক নির্বাহী পরিচালক মো. মামুনুল হক, মো. রজব আলী, যমুনা ব্যাংকের সাবেক এমডি মো. নজরুল ইসলাম, প্রাইম ব্যাংকের সাবেক অতিরিক্ত এমডি হাবিবুর রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আলী আক্তার রিজভীকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এনআরবি ব্যাংকের পরিচালকদের মধ্যে শেয়ারহোল্ডার ইকবাল আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শেখ মো. সেলিম, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এমডি কামরুল ইসলাম চৌধুরী, প্রাইম ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক শেখ মতিউর রহমান, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ নুরুল আহকাম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিজানুর রহমান নিয়োগ পেয়েছেন।
এনআরবিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বতন্ত্র পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আবুল বশর ও মোহাম্মদ আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. শফিকুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. সৈয়দ আবুল কালাম আজাদ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ এমদাদুল্লাহ নিয়োগ পেয়েছেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)