ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার: দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ‘বি’ ক্যাটাগরির আধিপত্য
ডুয়া ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১২ মার্চ) উত্থান অব্যাহত থাকলেও দর বৃদ্ধির শীর্ষ তালিকায় বিশেষভাবে নজর কেড়েছে ‘বি’ ক্যাটাগরির পাঁচটি কোম্পানি। দিনের লেনদেনে শীর্ষ ১০ গেইনারের মধ্যে অর্ধেকই ‘বি’ ক্যাটাগরির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানি হলো- গোল্ডেন হারভেস্ট, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, হামি ইন্ডাস্ট্রিজ, এনার্জিপ্যাক পাওয়ার, কাট্টালী টেক্সটাইল, শামপুর সুগার মিলস, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইসলামীক ফাইন্যান্স এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড।
এর মধ্যে ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- গোল্ডেন হারভেস্ট, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, এনার্জিপ্যাক পাওয়ার, কাট্টালী টেক্সটাইল এবং ইসলামীক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
দর বৃদ্ধির তালিকায় থাকা ৬ কোম্পানি আজ সর্বোচ্চ দরে হল্টেড হয়েছে। কোম্পানিগুলো হলো- গোল্ডেন হারভেস্ট, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, হামি ইন্ডাস্ট্রিজ, এনার্জিপ্যাক পাওয়ার, কাট্টালী টেক্সটাইল এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। হল্টেড হওয়ার কোম্পানিগুলোর মধ্যে ৪টিই ‘বি’ ক্যাটাগরির।
গোল্ডেন হারভেস্ট
আজ গোল্ডেন হারভেস্টের শেয়ার ১৩ টাকা ৪০ পয়সায় লেনদেন শুরু হয় এবং ১৪ টাকা ৩০ পয়সায় গিয়ে সর্বোচ্চ দরে হল্টেড হয়ে যায়। কোম্পানিটির সর্বশেষ দরপতন দেখা গেছে সোমবার (১০ মার্চ)।
এস. আলম কোল্ড রোল্ড স্টিলস
আজ এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার ২২ টাকা ২৮ পয়সায় লেনদেন শুরু হয় এবং ২৪ টাকা ২০ পয়সায় গিয়ে সর্বোচ্চ দরে হল্টেড হয়ে যায়। কোম্পানিটির সর্বশেষ দরপতন দেখা গেছে রোববার (৯ মার্চ)।
হামি ইন্ডাস্ট্রিজ
আজ হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার ১০১ টাকায় লেনদেন শুরু হয় এবং ১১০ টাকা ৫০ পয়সায় গিয়ে সর্বোচ্চ দরে হল্টেড হয়ে যায়। কোম্পানিটির সর্বশেষ দরপতন দেখা গেছে রোববার (৯ মার্চ)।
এনার্জিপ্যাক পাওয়ার
আজ এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার ২০ টাকা ৮০ পয়সায় লেনদেন শুরু হয় এবং ২২ টাকা ৬০ পয়সায় গিয়ে সর্বোচ্চ দরে হল্টেড হয়ে যায়। কোম্পানিটির সর্বশেষ দরপতন দেখা গেছে সোমবার (১০ মার্চ)।
কাট্টালী টেক্সটাইল
আজ কাট্টালী টেক্সটাইলের শেয়ার ১২ টাকা ৮০ পয়সায় লেনদেন শুরু হয় এবং ১৩ টাকা ৮০ পয়সায় গিয়ে সর্বোচ্চ দরে হল্টেড হয়ে যায়। কোম্পানিটির সর্বশেষ দরপতন দেখা গেছে সোমবার (১০ মার্চ)।
ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড
আজ ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট ৫ টাকা ৩০ পয়সায় লেনদেন শুরু হয় আর সেখানেই হল্টেড হয়ে যায়। আজ সারাদিন প্রতিষ্ঠানটির কোনো লেনদেন হয়নি। প্রতিষ্ঠানটির সর্বশেষ দরপতন দেখা গেছে সোমবার (১০ মার্চ)।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)