ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক যুক্তরাষ্ট্র, শীর্ষ ক্রেতা ইউরোপ ও মধ্যপ্রাচ্য
ডুয়া নিউজ: বিশ্ববাজারে অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র তার শীর্ষস্থান ধরে রেখেছে, যেখানে ইউরোপীয় ন্যাটোভুক্ত দেশ ও মধ্যপ্রাচ্য প্রধান ক্রেতা হিসেবে উঠে এসেছে। সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এসআইপিআরআই-এর তথ্যানুসারে, গত চার বছরে (২০২০-২০২৪) বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি ৩৫% থেকে বেড়ে ৪৩%-এ পৌঁছেছে। যা দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সের তুলনায় প্রায় চারগুণ বেশি এবং তৃতীয় থেকে নবম স্থানে থাকা দেশগুলোর সম্মিলিত রফতানির সমান।
অন্যদিকে গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে অস্ত্র সরবরাহ করেছে। এই সময়ে ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর অস্ত্র আমদানি ৫২ শতাংশ থেকে বেড়ে ৬৪ শতাংশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে তাদের অস্ত্র আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১০৫ শতাংশ।
গত ২০ বছরে মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে ইউরোপ যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতায় পরিণত হয়েছে। ২০২০-২০২৪ সালের মধ্যে ইউরোপে মার্কিন অস্ত্র রফতানি ৩৫ শতাংশ বৃদ্ধি পায়, যেখানে একই সময়ে মধ্যপ্রাচ্যে এই হার ছিল ৩৩ শতাংশ।
এসআইপিআরআইর গবেষক পিটার ওয়াইজম্যান জানান, ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো অস্ত্র আমদানির ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে এবং নিজস্ব প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অস্ত্র সরবরাহের সম্পর্ক এখনো দৃঢ়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ