ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
জিম্মি সেই ট্রেনের সব যাত্রীকে হত্যার হুমকি
ডুয়া ডেস্ক : স্বাধীনতার দাবি জানিয়ে সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মির জঙ্গিরা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি চলন্ত ট্রেনে হামলা চালিয়ে ৪৫০ জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে।
আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে জঙ্গিদের ছোড়া গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন। পরে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেন সশস্ত্র হামলাকারীরা।
এবার জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বেলুুচ হুমকি দিয়ে বলেছেন, “যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ট্রেনের সব জিম্মিকে হত্যা করা হবে। তিনি দাবি করেছেন, অভিযানে গিয়ে সেনাবাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন।”
বিবৃতিতে জিয়ান্দ আরও বলেছেন, “যে কোনো ধরনের সামরিক অভিযানের জবাব সমান শক্তিতে দেওয়া হবে। এখন পর্যন্ত ছয় পাক সেনা নিহত হয়েছে এবং কয়েকশ যাত্রী আমাদের জিম্মায় রয়েছে। বেলুচ লিবারেশন আর্মি এই অভিযানের পূর্ণ দায় নিচ্ছে।”
এ বিষয়ে দেশটির রেলওয়ে কর্মকর্তারা বলেছেন, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের ৯টি বগিতে ৪৫০ জনের বেশি যাত্রী ছিলেন। দক্ষিণপশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশওয়ারের উদ্দেশে যাওয়ার সময় সেটি হামলা চালিয়েছেন সশস্ত্র বন্দুকধারীরা।
বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসা সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ট্রেনে হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেছে।
এক বিবৃতিতে তারা জানায়, তারা ট্রেনের নিরাপত্তা বাহিনীসহ যাত্রীদের জিম্মি করেছে। তবে, প্রাদেশিক সরকার কিংবা রেলওয়ের সরকারি কর্মকর্তারা এই দাবি সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য দেয়নি, বিশেষ করে যাত্রী ও নিরাপত্তাকর্মীদের জিম্মি করার বিষয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ