ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিসিবির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ ইউরোপিয়ান ইউনিয়নের
ডুয়া নিউজ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। সোমবার বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।
মিরপুরে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে স্টেডিয়াম পরিদর্শন করেন মিলার। এ সময় রাষ্ট্রদূতের হাতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি তুলে দেন বিসিবি সভাপতি।
বৈঠকে রাষ্ট্রদূত মিলার বলেন, “ইইউয়ের বিভিন্ন দেশে, যেখানে ক্রিকেটের জনপ্রিয়তা তুলনামূলক কম, সেখানে এ খেলাটির প্রসারে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে তাদের।” পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ারও ইচ্ছা প্রকাশ করেন তিনি।
নারীদের ক্রিকেট, ট্যালেন্ট হান্ট বা কোনো সিরিজের পৃষ্ঠপোষক হওয়ার বিষয়েও ইইউ আগ্রহী। বিসিবির সঙ্গে ইইউর সম্পর্ক জোরদারে কাজ করছে গেম প্লে।
এদিকে, বাংলাদেশে অবস্থিত ইউরোপিয়ান অ্যাম্বাসির আয়োজনে শুরু হয়েছে ‘ইইউ গো অন’ নামের একটি স্পোর্টস ইভেন্ট। আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। সেখানে যে কেউ অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য সামাজিক মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম বা এক্সে ৩০ সেকেন্ডের একটি খেলাধুলা সংশ্লিষ্ট ভিডিও আপলোড করতে হবে। ভিডিও প্রকাশের আগে অবশ্যই #EUGameOn হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে বিশেষ পুরস্কারসহ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সুযোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)