ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ছিল বৈধ ভিসা, তবুও পাকিস্তানি রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা
ডুয়া ডেস্ক : বৈধ ভিসা ও অন্যান্য কাগজপত্র থাকলেও তুর্কেমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১১ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ জানিয়েছে, কেকে ওয়াগান ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পরই ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকান। তারা তার বিরুদ্ধে ‘বিতর্কিত ভিসা রেফারেন্স’ থাকার অভিযোগ তোলেন এবং তার কূটনৈতিক প্রটোকল নিয়েও প্রশ্ন করেন। তবে কোন নির্দিষ্ট বিষয়ের ওপর প্রশ্ন তোলা হয়েছে, তা স্পষ্ট নয়।
অভিযোগ ওঠার পর লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে অবিলম্বে যেখান থেকে এসেছেন, সেখানে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানা গেছে। দ্য নিউজ জানিয়েছে, এ ঘটনার বিবরণ দিতে কেকে ওয়াগানকে ইসলামাবাদে ডাকা হতে পারে।
এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হতে পেরেছে কেকে ওয়াগান লস অ্যাঞ্জেলসে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন এবং এ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।
জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি ও আফগান নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির কথা রয়েছে। তার ঠিক আগেই পাকিস্তানি এক কূটনীতিকের সঙ্গে এমন ঘটনা ঘটল, যা ইসলামাবাদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। কেকে ওয়াগান নামের এই কূটনীতিক একজন অভিজ্ঞ কূটনীতিবিদ, যিনি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবুও তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
সূত্র: দ্য নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ