ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
উভয় শেয়ারবাজারে সূচকের উত্থান, লেনদেনেও চাঙাভাব
ডুয়া ডেস্ক : দেশের উভয় শেয়ারবাজারে আজ লেনদেনের শুরু থেকেই ইতিবাচক ধারা দেখা গেছে। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে দিনশেষে বড় উত্থান হয়েছে সূচকে, পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে কিছুটা মন্দাভাব থাকলেও আজকের এই উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভার প্রতিষ্ঠানের দর বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৫১৯৯ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৬৩ দশমিক ৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১৮৯৪ দশমিক ৬৭ পয়েন্টে।
ডিএসইতে আজ ৪১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৬ লাখ টাকার। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৩৮টির এবং পরিবর্তন হয়নি ৭৭টির।
অন্যদিকে, অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৯ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০২টির, কমেছে ৬৩টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই শূন্য দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৫ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল শূন্য দশমিক ০৫ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ