ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওমরাহ পালনে জাতীয় দলের ফুটবলাররা, দিলেন একতার বার্তা
ডুয়া ডেস্ক: সৌদি আরবের তায়েফে ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে কন্ডিশনিং ক্যাম্পে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা সোমবার (১০ মার্চ) অনুশীলনের বিরতিতে পবিত্র ওমরাহ পালন করেছেন। দলের মুসলিম খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সদস্যরা এই বিশেষ মুহূর্তে একত্রিত হয়ে ওমরাহ করেন।
দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আজ আমাদের অনুশীলনের বিরতি ছিল। তাই আমরা এই সুযোগে দলের মধ্যে সম্পর্ক দৃঢ় করার জন্য ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়েছি। এমন পবিত্র স্থানে এসে ওমরাহ না করা খুবই কষ্টকর হতো তাই হঠাৎ করেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়।’
দলের ফরোয়ার্ড রহমত বলেন, ‘আমি আগেও দুবার ফুটবল দলের সঙ্গে ওমরাহ করতে গিয়েছিলাম। এবার তৃতীয়বার। এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে এসে ওমরাহ করার সুযোগ পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। এটি আমাদের মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে।’
এদিকে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘গত ২-৩ বছর ধরে আমরা সৌদিতে ক্যাম্প করেছি এবং প্রতি বারই ওমরাহ পালনের সুযোগ পেয়েছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক। আমাদের জন্য দোয়া করবেন যেন ভারতের বিপক্ষে ভালো ফল অর্জন করতে পারি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ