ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মুখে লাল কাপড় বেঁধে ঢাকা মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ
ডুয়া নিউজ : পুরো দেশকে নাড়া দিয়েছে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনা। এরই মধ্যে ধর্ষকের বিচার দাবিতে উত্তাল ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগরসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাধারণ মানুষ। এবার মুখে লাল কাপড় বেঁধে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।
আজ রবিবার (০৯ মার্চ) ঢামেকের মিলন চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন শিক্ষার্থীরা। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন ঢামেক শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা- ‘আমার বোন, তোমার বোন আছিয়া আছিয়া’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে’, ‘প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের রুখে দাও’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
মানববন্ধনে অংশ নেওয়া এক ঢামেক শিক্ষার্থী বলেন, “ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সঙ্গে কঠোর আইনের প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে, বিচার হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। এভাবে চলতে থাকলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। এখনই ধর্ষকদের বিচার করতে হবে।”
আরেক শিক্ষার্থী বলেন, “ধর্ষকদেরকে যথাযথ বিচারের আওতায় আনা হচ্ছে না, ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে। যার কারণে এমন ঘটনা বারবার ঘটছে। এসব ঘটনা প্রতিরোধ করতে হলে ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)