ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
জাবি শিক্ষক সমিতির নির্বাচন রুখে দেয়ার ঘোষণা
জাবি প্রতিনিধি : আগামী ১৮ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে জাকসু নির্বাচনের পূর্বে শিক্ষক সমিতির নির্বাচন রুখে দেয়ার ঘোষণা দিয়েছেন শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পর পর দুটি পোস্টে তিনি এ ঘোষণা দেন। এ ঘোষণার পর আরেকটি ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন।
ফেসবুকের প্রথম পোস্টে তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আগামীকালের জাবি শিক্ষক সমিতির নির্বাচন রুখে দাও। আগে জাকসু পরে বাকিসব।
অপর পোস্টে তিনি বলেন, আগামীকাল শিক্ষক সমিতির নির্বাচন। বিগত আমলগুলোতে সবচেয়ে বড় স্টেকহোল্ডার ছাত্র প্রতিনিধিত্ব তৈরি না করেই অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। এবার আর তা হবেনা। ছাত্র সংসদ (জাকসু) এর নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবেনা। আগে জাকসু পরে বাকিসব। কেউ শিক্ষার্থীদের মতের বাইরে গিয়ে জোরপূর্বক কিছু করতে চাইলে ফলাফল ভালো হবেনা।
অপরদিকে এমন ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন লিখেন, ‘জাবি শিক্ষক সমিতি জাকসু নির্বাচনের জন্য প্রশাসনের কাছে কয়েক দফা দাবি জানিয়েছে। আমরা বাংলাদেশের একমাত্র শিক্ষক সমিতি যারা বিভিন্ন ভাবে আন্দোলনের সাথে ছিলাম। তাছাড়াও, ইতোমধ্যে শিক্ষক সমিতির ১৫ টি পদের মধ্যে ১৪ জন নির্বাচিত হয়েছেন। শুধু একটি পদের নির্বাচন কাল। অধিকন্তু, এই নির্বাচনে প্রশাসনের কোন ধরনের অংশগ্রহণ বা ইনভলবমেন্ট নাই, পুরোপুরি শিক্ষকদের বিষয়। তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ককে ঝুঁকিতে না ফেলে বরং শিক্ষক-শিক্ষার্থী মিলে জাকসু নির্বাচনের জন্য আন্দোলন গড়ে তুলি। আগামী কাল নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে শিক্ষার্থী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস