ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ কর্মী যৌথ বাহিনীর হাতে আটক
ডুয়া নিউজ: জামালপুরে সদর উপজেলার এক ব্যবসায়ীর করা চাঁদাবাজির অভিযোগের পর তিন যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো— সদর উপজেলার হাজীপুর ফকিরপাড়া এলাকার মো. পলাশ মিয়া (৪৫), মো. সিরাজুল ইসলাম (৪৩) ও মো. ফরমান (৪২)। তারা একই এলাকার বাসিন্দা।
তারা তিনজনই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, হাজীপুর বাজারের এক গরু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল গ্রেপ্তার তিনজন। এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে তোলা হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের