ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক এবং চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী-বায়েজীদ-পাঁচলাইশ অংশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্কয়ার হাসপাতালে আনা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয় প্রার্থীকে। এর আগে তিনি বুধবার থেকে নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপত্র শওকত আজম খাজা জানান, উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার ব্যবস্থার মাধ্যমে ঢাকায় আনা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, চিকিৎসকরা জানিয়েছেন প্রার্থী শঙ্কামুক্ত।
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। ঘটনায় প্রার্থীসহ পাঁচজন আহত হন। একই ঘটনায় জনসংযোগে অংশ নেওয়া সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত