ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
দাস তৈরি করছে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানটি সম্পর্কে তার যে স্বপ্ন ও প্রত্যাশা ছিল, বাস্তবে এসে তা ভেঙে গেছে। প্রথম বর্ষেই তার মনে হয়েছে, এই বিশ্ববিদ্যালয় থেকে কিছু শেখা সম্ভব নয়। বরং এটি এখন দাস তৈরির এক কারখানায় পরিণত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক উপাচার্য আত্মীয়স্বজনদের চাকরির সুযোগ করে দিতে নতুন নতুন বিভাগ খুলেছিলেন। গত ১৬ বছরের বিশ্ববিদ্যালয় ইতিহাসে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়মের অসংখ্য উদাহরণ রয়েছে। তবে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আজ কিছুটা সম্ভাবনার জায়গায় পৌঁছানো গেছে। এখন চ্যালেঞ্জ হলো এই অর্জন ধরে রাখা, যাতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে আর দলীয়করণ না ঘটে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন এক পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে প্রশ্ন করার স্বাধীনতা নেই; বরং সবসময় অনুগত থাকতে হয়। একটি নির্দিষ্ট চিন্তা ও রাজনৈতিক মতাদর্শকেই মেনে নিতে বাধ্য করা হয়। এই পরিস্থিতির মধ্যেও তিনি ও তার সহপাঠীরা নানা ধরনের অ্যাক্টিভিজম ও পাঠচক্রে যুক্ত থেকে বিকল্প চিন্তার চর্চা করেছেন। কারণ তাদের বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শিক্ষা ব্যবস্থার চিন্তা ও দর্শন ধারণ করলে স্বাধীন ও মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে দাঁড়ানো সম্ভব নয়।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের কৌশল ছিল—বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আরেকটি অদৃশ্য বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। যেখানে চিন্তা, বিশ্লেষণ ও সমালোচনার স্বাধীনতা থাকবে।” তিনি জানান, কখনো প্রকাশ্যে, কখনো গোপনে এই কাজের ধারা তারা চালিয়ে গেছেন, কারণ বিশ্ববিদ্যালয়ে স্বাধীন আলোচনার পরিবেশ ছিল না। ভবিষ্যতে যাতে খোলামেলা আলোচনা ও সমালোচনার সুযোগ তৈরি হয়—সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, “আমরা ভাঙার কাজটা করেছি, এখন গড়ার কাজটা বাকি। এই গড়ার দায়িত্ব নিতে হবে শিক্ষক, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মী ও বুদ্ধিজীবীদের। রাজনৈতিক দল হিসেবে আমরা আন্দোলনের অংশ হয়ে থাকব, কিন্তু টেকসই পরিবর্তনের জন্য সমাজের সচেতন শ্রেণিকেই এগিয়ে আসতে হবে।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ