ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
মুদ্রা সংগ্রহে তরুণদের আগ্রহ বাড়াতে কর্মশালা
নিজস্ব প্রতিবেদক :তরুণদের আগ্রহ বাড়াতে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টর্স সোসাইটি (বিএনসিএস)-এর আয়োজনে দ্বিতীয় ‘মুদ্রা সংগ্রহ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার রাজধানীর মিরপুরে অবস্থিত আইডিয়াল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।
দিনব্যাপী এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে মোট ৫৭ জন নবীন ও প্রবীণ মুদ্রা সংগ্রাহক এবং গবেষক অংশ নেন।
কর্মশালার প্রথম পর্বে বিএনসিএস সভাপতি ও বিশিষ্ট মুদ্রা সংগ্রাহক মো. রবিউল ইসলাম “মুদ্রা প্রদর্শনী কিভাবে করবেন” শীর্ষক আলোচনায় ব্যবহারিক নির্দেশনা ও উপকরণ তুলে ধরেন। দ্বিতীয় পর্বে বাংলাদেশ ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি ও বিএনসিএস উপদেষ্টা গবেষক মোহাম্মদ আব্দুর রহীম “বাংলার সুলতানী মুদ্রায় বিচিত্র ক্যালিগ্রাফি ও পাঠ পদ্ধতি” বিষয়ে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন।
দিনশেষে প্রশ্নোত্তর পর্ব, রাফেল ড্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে আয়োজকরা অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও স্মারক উপহার বিতরণ করেন।
এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাসচর্চা ও মুদ্রা সংগ্রহের প্রতি আগ্রহ আরও বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা