ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়াকে ২৯ রানে গুঁড়িয়ে দিয়ে বড় জয় বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক : অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরও দাপুটে জয় পেল বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে ১২০ রানের বিশাল জয়ে সুপার ফোরে ওঠা নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল টাইগ্রেসরা।
কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৪৯ রানের উদ্বোধনী জুটি জুটি এনে দেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত ইভা। ২১ বলে ২৬ রান করে আউট হন ওপেনার ছোঁয়া। ১৬ বলে ১৯ রান আসে আরেক ওপেনার ইভার ব্যাটে।
পরের ৪২ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে শেষটা দারুণ করেন সাদিয়া আক্তার ও জান্নাতুল মাওয়া। ৪ চারে ৪৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মাওয়া ও ১৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন সাদিয়া। তাতে ৫ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
এরপর বাংলাদেশের বোলারদের তোপের মুখে টিকতেই পারেনি মালয়েশিয়ান ব্যাটাররা। একজন ব্যাটারও ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। ১১ বলে সর্বোচ্চ ৫ রান করেন নূর আলিয়া বিনতে হারুন।
বাংলাদেশের হয়ে ৩ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ৪ ওভারে ৫ রান দিয়ে তিন উইকেট নেন হাবিবা ইসলাম। ম্যাচসেরা হন মাওয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)