ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতের কাছে হারল বাংলাদেশের নারীরা
ডুয়া ডেস্ক : ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) থেকে ইরানে শুরু হয়েছে এই আসর। সাত দেশের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মোকাবিলা করেছে বাংলাদেশ। যেখানে ভারত ৬৪-২৩ পয়েন্টে বাংলাদেশকে হারিয়েছে।
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে টানা চারবারের চ্যাম্পিয়ন ভারত। ২০২৩ সালের এশিয়ান গেমসের নারী কাবাডিতে তারা স্বর্ণপদক জিতেছে।
আজ গ্রুপপর্বে বাংলাদেশ নারী কাবাডি দল তাদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মোকাবিলা করবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। মালয়েশিয়া তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হেরেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইরান বড় জয় পেয়েছে, তারা ইরাককে ৫৮-১৩ পয়েন্টে হারিয়েছে।
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের আগের আসর ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল। এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী কাবাডি দল ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্য নিয়ে অংশগ্রহণ করছে। মোট সাতটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। 'এ' গ্রুপে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড এবং মালয়েশিয়া রয়েছে, আর 'বি' গ্রুপে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক আছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। ফাইনালটি ৮ মার্চ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)