ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক
ডুয়া নিউজ: দুই দশকের বেশি সময় পার করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে। অবশেষে ক্রিকেটের একদিনের আন্তর্জাতিক সংস্করণকে বিদায় জানালেন মুশফিকুর রহিম। আগেই বিদায় নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। বিদায় বেলায় পেয়েছেন গার্ড অব অনার।
বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। ওয়ানডে থেকে বিদায় ঘোষণার পর দিন ডিপিএলে মোহামেডানের জার্সিতে খেলতে নেমেছেন মুশফিক। মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়েছে মোহামেডান। ম্যাচ শুরুর আগে মুশফিককে গার্ড অব অনার দেয় সাদা-কালো শিবিরের ক্রিকেটাররা।
মূলত আন্তর্জাতিক ক্রিকেট (সাদা বলে) থেকে বিদায় নেওয়ায় তাকে এই গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটাররাও।
এর আগে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়ে ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগেরও বেশি দেওয়ার চেষ্টা করেছি।’
পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘গেল কিছুদিন আমার জন্য খুবেই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস