ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকের অবসর ঘোষণা
ডুয়া ডেস্ক : মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর আগে, ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় জানিয়েছিলেন তিনি। ফলে এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কেবল টেস্ট ফরম্যাটেই দেখা যাবে এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যানকে।
বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন মুশফিক।
নিজের ফেসবুক পেজে এক পোস্টে মুশফিক লিখেছেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও আমাদের অর্জনগুলি বৈশ্বিক পর্যায়ে সীমিত হতে পারে, তবে একটি জিনিস নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সাথে ১০০ ভাগের বেশি দিয়েছি।’
অনেকদিন ধরেই ওয়ানডে ফরম্যাটে রান পাচ্ছিলেন না মুশফিক। সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি পুরো ব্যর্থ। ফলে দেশে, দেশের বাইরে থেকে কম সমালোচনা হজম করতে হয়নি। অবসর ঘোষণায় সেটাও যেন তুলতে চাইলেন মুশফিক। লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি।’
পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে মুশফিক যোগ করেন, ‘তিনি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, আবার যাকে খুশি তাকে বেইজ্জতি করেন। সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সৎ ঈমান দান করুন।’
সবশেষে পরিবার, শুভাকাঙ্খিদের ধন্যবাদ জানিয়েছেন মুশফিক, ‘সবশেষে, আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আমার ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)