ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
রুয়েট শিক্ষার্থীদের ওপর ব্যবসায়ীদের হামলা, গ্রেপ্তার ২
ডুয়া নিউজ: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় একটি দোকানদারের সঙ্গে কথাকাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়।
ঘটনায় অন্তত ১৫ জন রুয়েট শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সংঘর্ষের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে এক দোকানদারের সাথে কথা কাটাকাটির ফলে রুয়েটের একজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়, যা সংঘর্ষের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এরপর স্থানীয় দোকানদার ও রুয়েট শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মতিউর রহমান জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছে।’
এদিকে, রুয়েটের ছাত্রকল্যাণ উপ-পরিচালক ড. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রুয়েট প্রশাসন বাদী হয়ে মতিহার থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও ৫০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস