ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
প্রথম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড রোহিত শর্মার
ডুয়া ডেস্ক : আরও একবার ফাইনালে ভারত। অস্ট্রেলিয়াকে বিদায় করে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটের জয়ে টানা চতুর্থবারের মতো আইসিসির কোনো বড় আসরের ফাইনালে উঠলো মেন ইন ব্লু।
দলকে ফাইনালে তুলেই অনন্য এক রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসি স্বীকৃত চারটি টুর্নামেন্টের ফাইনালে দলকে পৌঁছে দিলেন তিনি। এই কীর্তির মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন কেইন উইলিয়ামসনকে, যিনি অধিনায়ক হিসেবে তিনটি ফাইনালে দলকে নিয়ে গিয়েছিলেন।
এর আগে, ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ, একই বছরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত। রোহিত শর্মা ছিলেন অধিনায়ক। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তারই নেতৃত্বে খেলেছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়ে শিরোপাটাও জিতেছিল ভারত। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও দলকে নিয়ে গেলেন রোহিত।
তবে তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলার রেকর্ডটা রয়ে গিয়েছে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনের দখলে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ আর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ… এই ৩ আসরেই নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন উইলিয়ামসন।
যার মধ্যে কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালতাই জিতেছিলেন কেইন উইলিয়ামসন। বাকি দুই আসরে নিউজিল্যান্ড আর ব্যক্তি উইলিয়ামসন দুজনেই ডুবেছিলেন হতাশায়।
এরই মধ্যে চারটি ফাইনালে অধিনায়ক হয়ে অনন্য এক রেকর্ড গড়ে ফেলেছেন রোহিত শর্মা। এবার তার সামনে আরেকটি বড় সুযোগ। সাদা বলের দুই ফরম্যাটেই (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্ট জেতা দ্বিতীয় অধিনায়ক হতে পারেন তিনি। তার আগে কেবল মহেন্দ্র সিং ধোনির আছে এই কৃতিত্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ