ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইন্সুরেন্সের শেয়ার কারসাজি, হিরু ও তার স্ত্রীকে ১৯ কোটি টাকা জরিমানা
ডুয়া নিউজ: শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজি করার অভিযোগে সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক ও শেয়ার ব্যবসায়ী মো. আবুল খায়ের হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভকে মোট ১৯ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি করা হয়। হিরু, তার স্ত্রী এবং তাদের প্রতিষ্ঠান একাধিক বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে অস্বাভাবিকভাবে শেয়ারের দাম বাড়িয়ে মুনাফা তোলেন।
কোম্পানিটির শেয়ার কারসাজির দায়ে হিরুকে ৪ কোটি টাকা, তার প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভকে ৫ কোটি টাকা এবং তার স্ত্রী কাজী সাদিয়া হাসানকে ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মোট ১৯ কোটি টাকার জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও, হিরু ও তার সহযোগীরা একাধিক বার অন্যান্য কোম্পানির শেয়ার কারসাজি করে শেয়ারবাজারে অস্বাভাবিক প্রভাব ফেলেছে। যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)