ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এসআলম শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, তদন্তের নির্দেশ বিএসইসির
ডুয়া নিউজ: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসআলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারের দাম ও লেনদেনের অস্বাভাবিক বৃদ্ধির কারণ তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এই তদন্ত সম্পন্ন করে বিএসইসির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (০৪ মার্চ) বিএসইসির সহকারী-পরিচালক লামিয়া আক্তার স্বাক্ষরিত একটি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে এসআলম কোল্ড রোল্ড স্টিলস শেয়ারের দাম ও লেনদেনের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে এবং এর পেছনে কোনো যৌক্তিক কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে।
এছাড়া, কোম্পানির লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের কারসাজি, ইনসাইডার ট্রেডিং বা অনৈতিক কোনো লেনদেনের ঘটনা ঘটেছে কিনা, তাও তদন্তের আওতায় আনতে হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)