ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সূচকের ঊর্ধ্বগতি অব্যাহত, কমেছে লেনদেনের গতি
নিজস্ব প্রতিবেদক : আগের দিনের ধারাবাহিকতা বজায় রেখে আজও (২৮ জানুয়ারি, ২০২৬) সূচকের রেকর্ড উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। তবে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন কমেছে।
একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগকারীরা এখন আগের তুলনায় বেশি সতর্ক অবস্থানে রয়েছেন। ফলে সূচক বাড়লেও বড় অংকের লেনদেনে আগ্রহ কম দেখা যাচ্ছে।
বাজার সংশ্লিষ্টদের ধারণা, এই সতর্ক মনোভাবের কারণেই সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনের পরিমাণে প্রত্যাশিত গতি আসেনি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৪.৪০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৪৩পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮.৮৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৬.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৩.৫৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৪টির দর বেড়েছে, ১৯১টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬৩৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৯৩ কোটি ৯৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৬০ কোটি ৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ২ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০টির, কমেছে ৮০টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯১.৫০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১১৫.২২ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)