ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বাজারে মন্দাভাব, কিন্তু জেড ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ
ডুয়া ডেস্ক : দেশের শেয়ারবাজারে আজও সূচকের পতন অব্যাহত ছিল, তবে জেড ক্যাটাগরির শেয়ারগুলো বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বাজারে মন্দাভাব থাকলেও, এসব কোম্পানির শেয়ার গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে।
আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টি কোম্পানিই জেড ক্যাটাগরির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ১০ কোম্পানি হলো- ন্যাশনাল টি, ইন্দো-বাংলা ফার্মা, ফার্স্ট ফাইন্যান্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, আরামিট সিমেন্ট, লিনডে বাংলাদেশ, এশিয়ান টাইগার স্বন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, জুট স্পিনার্স এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
এর মধ্যে জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টি, ফার্স্ট ফাইন্যান্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, আরামিট সিমেন্ট, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং জুট স্পিনার্স লিমিটেড।
এর মধ্যে ন্যাশনাল টি এবং ফার্স্ট ফাইন্যান্স এই দুই কোম্পানি আজ সর্বোচ্চ দরে হল্টেড হয়েছে।
ন্যাশনাল টি
আজ ন্যাশনাল টি’র শেয়ার ১৭৫ টাকায় লেনদেন শুরু হয় এবং ১৯২ টাকা ৯০ পয়সায় গিয়ে সর্বোচ্চ দরে হল্টেড হয়ে যায়। কোম্পানিটি দুই কর্মদিবস ধরে ইতিবাচক প্রবণতায় রয়েছে। কোম্পানিটির সর্বশেষ দরপতন দেখা গেছে রোববার (২ মার্চ)। সেদিন কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭৫ টাকা টাকা। আজ সেটি বেড়ে ১৯২ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। ফলে এই দুই দিনে কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ফার্স্ট ফাইন্যান্স
আজ ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার ৩ টাকা ৬০ পয়সায় লেনদেন শুরু হয় এবং সেখানেই হল্টেড হয়ে যায়। আজ সারাদিন কোম্পানিটির কোনো লেনদেন হয়নি। আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিল ৩ টাকা ৩০ পয়সা। আজ শেয়ারের দাম ৩০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।
প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স
আজ প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের শেয়ার ৪০ টাকায়। লেনদেন শেষে কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ৪৩ টাকা ১০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।
আরামিট সিমেন্ট
আজ আরামিট সিমেন্টের শেয়ার ১৪ টাকা ৯০ পয়সায় লেনদেন শুরু হয়। লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সায়। আজ শেয়ারের দাম ১ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।
অ্যাসোসিয়েটেড অক্সিজেন
আজ অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার ১৬ টাকা ৬০ পয়সায় লেনদেন শুরু হয়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৮ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৪ দশমিক ২২ শতাংশ বেড়েছে।
জুট স্পিনার্স
আজ জুট স্পিনার্সের শেয়ার ২৩৪ টাকা ৫০ পয়সায় লেনদেন শুরু হয়। লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৩৪ টাকা ৭০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজারের নেতিবাচক প্রবণতার মধ্যেও জেড ক্যাটাগরি এই কোম্পানিরগুলোর ইতিবাচক প্রবণতার মাধ্যমে বোঝা যাচ্ছে, বাজারের মন্দাভাবের মধ্যেও জেড ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)