ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে ভারত
ডুয়া ডেস্ক: বিশ্বক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচকে অনেকেই সবচেয়ে বড় দ্বন্দ্ব হিসেবে বিবেচনা করে থাকেন। আজ মঙ্গলবার এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ঘোষণা করেছেন তারা আগে ব্যাটিং করবে।
ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন করেনি। তবে অস্ট্রেলিয়া দুইটি পরিবর্তন করেছে। দুবাইয়ের ধীরগতির উইকেটের কথা মাথায় রেখে পেসার স্পেন্সার জনসনের জায়গায় নিয়েছে স্পিনার তানভির সংঘাকে। আর ওপেনার ম্যাথিউ শর্ট ইনজুরিতে পড়ায় তার বদলে দলে যুক্ত হয়েছেন কুপার কনোলি।
এখন পর্যন্ত ভারত এবং অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেটে একে অপরের মোকাবিলা করেছে ১৫১ বার। এর মধ্যে অস্ট্রেলিয়া ৮৪টি, ভারত ৫৭টি ম্যাচে জয় লাভ করেছে।
অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে সর্বশেষ ওয়ানডে লড়াই হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে। যেখানে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে (১৩৭) ভারতকে ৬ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া ছয়বারের মতো শিরোপা জয় করেছিল।
অস্ট্রেলিয়া একাদশ:
কুপার কনোলি, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স কেরে, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ওয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তানভির সংঘা
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস