ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবির ১০০ শিক্ষার্থী পেলো পূবালী ব্যাংকের ৩০ লক্ষ টাকা বৃত্তি
ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অসচ্ছল ১০০ শিক্ষার্থীর জন্য ৩০ লাখ টাকার বৃত্তি প্রদান করেছে পূবালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি পূবালী ব্যাংকের পক্ষ থেকে বৃত্তির অর্থের এ চেক হস্তান্তর করা হয়।
প্রতিবছর পূবালী ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শিক্ষাবৃত্তি কার্যক্রমে অংশ নিয়ে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।
পূবালী ব্যাংক পিএলসি ৪ বছরের জন্য ১০০ জন শিক্ষার্থীর বৃত্তি প্রদানের দায়িত্ব গ্রহণ করেছে। এর মধ্যে প্রথম দুই বছরের (২০২৩ এবং ২০২৪ সাল) বৃত্তির টাকা প্রদান করেছে ব্যাংকটি।
পূর্বের ন্যায় চলতি ২০২৫ সালে তৃতীয় বছরের জন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ৩০ লক্ষ টাকা বৃত্তির চেক দিল প্রতিষ্ঠানটি।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী ঢাবির অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি কর্মসূচিতে সহায়তা প্রদানের জন্য পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলীকে ধন্যবাদ জানান। তাঁরা ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যদেরও বৃত্তি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং তাঁদের সুস্থ ও নিরাপদ জীবন কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)