ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
যে কারণে ব্যালন ডি’অর বয়কট করেন ভিনিসিয়ুস
ডুয়া নিউজ: গত বছর ব্যালন ডি’অর পুরস্কারে ছিল চরম নাটকীয়তা, হয়েছিল রীতিমতো তোলপাড়। শুরুতে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি পেতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠলেও পুরস্কার দেওয়ার কয়েক ঘণ্টা আগে বদলে যায় দৃশ্যপট। জানা যায়, ভিনি নন ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।
এমন খবরে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত এই পুরস্কারটি উঠে রদ্রির হাতে। ব্যালন ডি’অর বয়কট করা নিয়ে মুখ খুলেছেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদ মানা করার কারণেই সেদিন প্যারিস যাননি বলে জানিয়েছেন ভিনি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আজ রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে লস ব্লাঙ্কোরা। ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ভিনিসিয়ুস। গত বছর ব্যালন ডি’অর অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে ভিনিসিয়ুস বলেছেন, ‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা–ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটাই মনোযোগ দিচ্ছি।’
ব্যালন ডি’অর জিততে না পারার প্রতিক্রিয়া জানতে চাইলে এই রিয়াল তারকা বলেন, ‘আমি কখনো এটা (ব্যালন ডি’অর) জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু অবশ্যই আপনি যদি এত কাছে যাবেন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার পুরস্কার জেতার অন্য এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি। আমি আরও জেতার জন্য এখানে আছি।’
রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস লিখতে চান জানিয়ে ভিনিসিয়ুস আরও বলেন, ‘আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, আমি সব শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারবো এবং এই জার্সি পরে আরও অনেক ম্যাচ খেলতে পারবো। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস