ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
এইচএসসি পাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি; আবেদন বাকি ৩ দিন
ডুয়া ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে জনবল নিয়োগে আবেদন চলছে। প্রতিষ্ঠানটি ৩ ক্যাটাগরির পদে ১৫২ কর্মী নিয়োগে গত ৩০ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে— যা চলবে ৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড
১. পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)পদসংখ্যা: ৮১টিবেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
আবেদনের যোগ্যতা:- এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে
- বিআরটিএ কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে
- যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
২. পদের নাম: জুনিয়র মেকানিক জিএসইপদসংখ্যা: ৪১টিবেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা
আবেদনের যোগ্যতা:- মেকানিক্যাল/মেকাট্রনিকসে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে
- এসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে
- ‘ও’ লেভেলে গড় ৫টি বিষয়ের মধ্যে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
৩. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই
পদসংখ্যা: ৩০টি
বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা
আবেদনের যোগ্যতা:
- ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/পাওয়ার/মেকাট্রনিকসে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে
- এসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে
- ‘ও’ লেভেলে গড় ৫টি বিষয়ের মধ্যে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
- প্রার্থীর বয়স (সব পদের জন্য): ১৮—৩২ বছর (৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে)
আবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীরা আবেদনফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি:টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের পর ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ:৫ মার্চ ২০২৫, বিকেল ৫টা।
দরকারি কাগজপত্র এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু