ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
রোহিঙ্গাদের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইইউ
ডুয়া নিউজ : এ বছর রাহিঙ্গাদের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইকুয়ালিটি, প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট) কমিশনার হাদজা লাহবিব বলেছেন, “বাংলাদেশে আশ্রয় নেওয়া স্থানীয় জনগোষ্ঠী এবং মিয়ানমারের সংঘাতময় জনগোষ্ঠীসহ বিশেষ করে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতার শিকার রোহিঙ্গাদের সহায়তায় এ বছর এই অর্থ দেওয়া হবে।”
আজ সোমবার (৩ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
ইইউ কমিশনার বলেন, “এই সাহায্যের পরিমাণ গত বছরের প্রাথমিক ইইউ অবদানের চেয়ে বেশি হওয়ার পরও তহবিলের ক্রমবর্ধমান ব্যবধানের কারণে ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতির ঝুঁকি এড়াতে এটি এখনও যথেষ্ট নয়।”
এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা মানবিক সংকটে তার সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি ‘বড় ইস্যু’।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “কয়েক বছর ধরে কোনও সুরাহা ছাড়াই চলছে। কোনও মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই।”
তিনি আরও বলেন, “আপনাকে বাংলাদেশ সফরে আসতে দেখে আমরা খুবই আনন্দিত। জাতিসংঘ মহাসচিবও আসছেন। আমরা রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।”
ইইউ কমিশনার হাদজা লাহবিব বলেন, “এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে শান্তি।”
তিনি আরও বলেন, “মানবসৃষ্ট দুর্যোগসহ সব ধরনের দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। এ ধরনের দুর্যোগের মধ্যে মিথ্যা তথ্যও রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস