ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
স্যুটকেসে মিলল তরুণ কংগ্রেস নেত্রীর মরদেহ
ডুয়া ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যের তরুণ এক কংগ্রেস নেত্রী নির্মমভাবে খুন হয়েছেন। গত শুক্রবার রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে একটি পরিত্যক্ত নীল স্যুটকেসে পাওয়া যায় হিমানির মৃতদেহ। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভারত জড়ো যাত্রায়' অংশ নিয়েছিলেন ২২ বছর বয়সী তরুণী হিমানি নারওয়াল। ওই যাত্রার একাধিক ছবি ও ভিডিওতে রাহুলের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাকে। এই কারণে সামাজিক মাধ্যমে তিনি দ্রুত পরিচিতি লাভ করেন। কংগ্রেসের তৃণমূলে তাকে নিয়ে অনেকেই সম্ভাবনা দেখছিলেন।
ভারতীয় গণমাধ্যমেগুলো জানিয়েছে, পুলিশ ধারণা শ্বাসরোধে হিমানিকে হত্যা করা হয়েছে। এরপর তার মরদেহ স্যুটকেসে ভরে ফেলে দেওয়া হয়।
এঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (০২ মার্চ) রাতে দিল্লি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক কংগ্রেস নেত্রীর প্রেমিক বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমেগুলো।
আজ সোমবার (০৩ মার্চ) হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়, রবিবার গভীর রাতে দিল্লি থেকে দুই যুবককে আটক করে হরিয়ানার রোহতকে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর একজনকে গ্রেপ্তার করা হয়। আর অপরজনকে ছেড়ে দেওয়া হয়।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানাচ্ছে, গ্রেপ্তার হওয়া যুবকের সঙ্গে হিমানীর প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, হিমানী ওই যুবককে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করেছিলেন। তদন্তকারীরা এই ধারণা করছেন যে, তাকে খুন করার পেছনে ওই যুবকের প্রতিশোধমূলক রাগ কাজ করতে পারে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হিমানীর মৃতদেহ যে ট্রলিব্যাগে উদ্ধার হয়েছে, সেটি কংগ্রেস নেত্রীর বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল। তদন্তকারীরা ধারণা করছেন, হিমানীকে সম্ভবত তার নিজ বাড়িতেই হত্যা করা হয়েছে।
হিমানীর মা সবিতা বলেন, “খুনি পরিচিত কেউ। তিনি হয় দলের কেউ, অথবা তিনি আমাদের আত্মীয়। হিমানীর বন্ধুও কেউ হতে পারেন। কারণ তারাই বাড়িতে আসতে পারেন। আমি নিশ্চিত কেউ আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল। তাই মেয়ে প্রতিবাদ করে। আর সেই কারণেই এ ঘটনা ঘটে।”
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ‘হত্যার আগে হিমানীকে ব্যাপক মারধর করা হয়। তার হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছিল। গলায় স্কার্ফ জড়ানো ছিল হিমানীর। এটা থেকে পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে।’
এদিকে হিমানী নারওয়ালের হত্যাকাণ্ডে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এই ঘটনার নিন্দা করে বলেছেন, এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলার কলঙ্ক। উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ