ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মাঠে ফিরছেন সাকিব, খেলবেন দেশের বিপক্ষে
ডুয়া ডেস্ক: সাকিব আল হাসানকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির বিমানে উঠেছিল বাংলাদেশ দল। দেশে ফিরতে না পারা এবং বোলিং নিষেধাজ্ঞা সাকিবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বেশ কিছু লিগে অংশ নেয়ার পরও তিনি শেষ পর্যন্ত খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে অবশেষে মাঠে ফিরছেন সাকিব।
আগামী ১০ মার্চ ভারতে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। সেখানে সাকিব খেলবেন এশিয়ান স্টার্স দলের হয়ে। উদ্বোধনী দিনে তাদের প্রতিপক্ষ হবে আফগানিস্তান পাঠানস।
সাকিব ছাড়াও অলক কাপালি, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম এবং আফগানিস্তানের হামিদ হাসানও এই টুর্নামেন্টে অংশ নেবেন।
বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে। দলের নাম হবে বাংলাদেশ টাইগার্স। এই দলে খেলবেন মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, তুষার ইমরান এবং কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবালও ছিলো তবে তিনি এবারের লিজেন্ডস লিগে খেলছেন না।
বাংলাদেশ টাইগার্সের বাকি সদস্যরা হলেন, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।
বিশেষ আকর্ষণ হিসেবে আগামী ১২ মার্চ সাকিব ও কাপালিকে বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে। যা আসরের অন্যতম উত্তেজনাপূর্ণ মুহূর্ত হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)