ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দুঃসংবাদ পেল টিম অস্ট্রেলিয়া
ডুয়া ডেস্ক: ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বেশ বিপাকে পড়েছিল। তিন তারকা ক্রিকেটারের চোট এবং আচমকা দুজন সরে যাওয়ায় তাদের পরিস্থিতি কঠিন হয়ে পড়েছিল। তবে স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত পারফরম্যান্সে তেমন কোনো নেতিবাচক প্রভাব দেখায়নি। তাদের দুটি ম্যাচ পরিত্যক্ত হলেও এক ম্যাচে তারা ইংল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়েছে।
গতকাল সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর অস্ট্রেলিয়া আবারও নতুন চোটের সম্মুখীন হয়। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃষ্টি বিরতির আগে তারা ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান তুলেছিল। আফগানিস্তানের দেওয়া ২৭৩ রানের লক্ষ্য তাড়াতে নেমে এই দুর্দান্ত শুরু পেয়েছিল তারা। তবে আবহাওয়ার কারণে খেলা বন্ধ হয়ে গেলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। অস্ট্রেলিয়া এক পয়েন্ট পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৪।
এদিকে আফগানিস্তান ম্যাচে অজি ওপেনার ম্যাথু শর্ট চোট পেয়েছেন। ফিল্ডিংয়ের সময় মাংসপেশির ইনজুরিতে আক্রান্ত হয়ে তিনি সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন। শর্ট আফগানদের বিপক্ষে ১৫ বলে ২০ রান করেছিলেন এবং ৭ ওভারে ২১ রান দিয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে চোটের কারণে তাকে সেমিফাইনালে দেখা যাবে না। অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ জানিয়েছেন শর্ট দ্রুত সেরে উঠবে এমন প্রত্যাশা করছেন না তিনি।
শর্টের পরিবর্তে অস্ট্রেলিয়া একাদশে ফিরতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। যদিও ম্যাকগার্ক বোলিং অপশন বাড়াবে না। তাই অস্ট্রেলিয়া অ্যারন হার্ডিকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে। অন্যদিকে কুপার কনলিও আছেন স্কোয়াডে। তবে তিনি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রয়েছেন।
‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে। তাদের সঙ্গী হতে পারে দক্ষিণ আফ্রিকা। তবে আফগানিস্তানও সুযোগে রয়েছে। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ও ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ৪ মার্চ থেকে শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)