ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে আলোচনা হবে সংসদে!
ডুয়া ডেস্ক : আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ খেলে দুটিতেই পরাজিত হয়েছে স্বাগতিক দেশ পাকিস্তান। বোলিং-ব্যাটিং দুই ক্ষেত্রেই ব্যর্থ ছিল রিজওয়ান-শাহিনরা। ঘরের মাঠে এমন বাজে পারফরম্যান্সের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বিশেষ করে ভারতের সঙ্গে ম্যাচ হারায় যেন বেশি সমালোচিত হয়েছেন।
পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটাররা প্রত্যাশামত পারফর্ম করতে না পারায় কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তাদের। শুধু ক্রিকেট বোর্ডকেই জবাবদিহি করে ছাড় পাচ্ছেন না বাবর-রিজওয়ানরা। এবার তাদের ব্যর্থতায় বিষয়টি নিয়ে আলোচনা হতে চলেছে দেশটির সংসদেও!
তেমনই ইঙ্গিত দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও জনসংযোগ সহকারী রানা সানাউল্লাহ। দেশটির গণমাধ্যম জিও নিউজকে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি দেখবেন। আমরা তাকে এটি মন্ত্রিসভায় ও সংসদে তোলার জন্যও বলব।’
এমন পরিস্থিতিতে পাকিস্তানের একাধিক অভিজ্ঞ ক্রিকেটার আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে নিজেদের নাম সরিয়ে নিতে চাচ্ছেন। জিও নিউজ সূত্রে জানা গেছে, দলের বাইরে থাকার শঙ্কা থেকে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। এই তালিকায় রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ এবং বাবর আজমের মতো তারকারা।
চলতি মাসের ১৬ তারিখ থেকে শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলার কথা পাকিস্তান দলের। তবে এই সিরিজে পাকিস্তান দলের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস