ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বন্ধ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনাল খেলবে যারা
ডুয়া ডেস্ক: হারলেই বাদ, জিতলে সেমিফাইনালে—এই সমীকরণের সামনে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে তারা ২৭৪ রানের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়াকে দিয়েছে। লাহোরে বৃষ্টির শঙ্কা থাকায় অস্ট্রেলিয়া যখন জবাব দিতে নেমে দ্রুত রান তুলছিল তখনই বৃষ্টি বাধা সৃষ্টি করে।
১২.৫ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে ফেলে। এরপরই বৃষ্টি শুরু হয়। ফলে মাঠ ছাড়তে হয় অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার স্টিভ স্মিথ (১৯) এবং ট্রাভিস হেড (৫৯)কে। অস্ট্রেলিয়ার জয় পেতে ৩৭.১ ওভারে ১৬৫ রান প্রয়োজন।
এর আগে জীবন পাওয়ার পরও ওপেনার ম্যাথিউ শর্ট ১৫ বলে ২০ রান করে সাজঘরে ফিরেন।
ওয়ানডে ম্যাচে ফলাফল নির্ধারণ করতে হলে দ্বিতীয় ইনিংসে অন্তত ২০ ওভার খেলা জরুরি। ২০ ওভারে অস্ট্রেলিয়াকে করতে হবে ১২৩ রান। যদি এর কম হয় অথবা ম্যাচ শুরু করা না যায় তবে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে এবং দুটি দলকেই এক পয়েন্ট করে দেওয়া হবে। এ ক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে যাবে আর আফগানিস্তান বাদ পড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)