ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
অমুসলিমদের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব: বায়তুল মোকাররম খতিব
নিজস্ব প্রতিবেদক: দেশে বসবাসরত অমুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে উদারতার দোহাই দিয়ে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা পূজাকে সঠিক বলে মনে করলে তার ঈমান অবশিষ্ট থাকবে না বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক।
সম্প্রতি জুমার বয়ানে তিনি বলেন, ইসলামের মূল ভিত্তি তাওহীদ অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। তাওহীদে বিশ্বাসীদের অন্য গুনাহ আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরকের মতো মহাপাপ তিনি কখনো ক্ষমা করবেন না। মানুষকে শিরক থেকে দূরে রেখে তাওহীদের পথে পরিচালিত করতেই যুগে যুগে নবী-রাসূলদের পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা।
দেশে বসবাসরত অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার প্রসঙ্গে খতিব বলেন, নিজ নিজ পরিসরে ধর্ম পালনের অধিকার সবার রয়েছে। এতে ইসলামের কোনো আপত্তি নেই। অমুসলিমরা যাতে নিরাপদে নিজেদের ধর্মীয় পূজা ও উৎসব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও জরুরি দায়িত্ব।
তবে ধর্মীয় বিশ্বাসের বিষয়ে সতর্ক করে মুফতী আব্দুল মালেক বলেন, উদারতা বা নমনীয়তার নামে কোনো মুসলমান পূজায় অংশ নিলে অথবা পূজাকে সঠিক পথ হিসেবে স্বীকার কিংবা সমর্থন করলে তার ঈমান থাকবে না। অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা আর শিরককে আকিদাগতভাবে সমর্থন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
বয়ানে রাসূলুল্লাহ (সা.)-এর ক্ষমাশীলতার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, তায়েফের ময়দানে চরম নির্যাতনের শিকার হয়ে রক্তাক্ত হওয়ার পরও মহানবী (সা.) জালিমদের ধ্বংস কামনা করেননি। বরং তাদের নিরাপত্তা দিয়েছিলেন এই প্রত্যাশায় যে, তারা ঈমান না আনলেও ভবিষ্যৎ প্রজন্মের কেউ হয়তো এক আল্লাহর ইবাদত করবে এবং শিরক থেকে মুক্ত থাকবে।
বয়ানের শেষাংশে মুসলমানদের নিজ ধর্মের মৌলিক আকিদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি সমাজে শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখার আহ্বান জানান মুফতী আব্দুল মালেক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)