ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানিদের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। রোববার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এক সভায় এ বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বিনিয়োগ নিয়ে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশে পর্যটনের জন্য বৈচিত্র্যময় সম্ভাবনা রয়েছে। প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে সমৃদ্ধ এ দেশে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার এবং সিলেটের চা-বাগান। দেশের পর্যটন খাতে বিদেশি বিনিয়োগকে বর্তমান সরকার স্বাগত জানাবে বলেও জানান তিনি।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। দেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপান সহযোগিতা করেছে। পর্যটন খাতের বিকাশেও জাপানি বিনিয়োগকারীদের যেকোনো সহযোগিতায় সরকার প্রস্তুত রয়েছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সরকার উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি নিশ্চিত করে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মডেলে কাজ করতে চায়।
জাপানি প্রতিনিধিরা জানান, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে জাপান আন্তরিক। বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করতেও তাঁরা প্রস্তুত।
বৈঠকে বিনিয়োগকারীদের পক্ষ থেকে পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।
এ ঘোষণাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে সরকার অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করছে। বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, বিনিয়োগকারীদের পর্যটনকেন্দ্রগুলো পরিদর্শনের ব্যবস্থা করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল দ্রুত উদ্যোগ নেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান