ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার: পতনের মধ্যে খেল দেখিয়েছে ‘জেড’ এর শেয়ার
ডুয়া ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক পতন হলেও কয়েকটি জেড ক্যাটাগরির শেয়ার একেবারে আলাদা চিত্র উপস্থাপন করেছে। বাজারের অন্যান্য শেয়ারের মূল্য কমে যাওয়ার মধ্যে জেড এর শেয়ার দৃষ্টিনন্দন উত্থান ঘটিয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য নতুন আশার আলো হয়ে দাঁড়িয়েছে।
আজ শেয়ারবাজারে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির প্রত্যেকটিই সর্বোচ্চ দরে হল্টেড হয়েছে। এর মধ্যে ৫টি কোম্পানিই জেড ক্যাটাগরির।
ডিএসই সূত্রে জানা গেছে, হল্টেড হওয়া তিন কোম্পানি হলো- বাংলাদেশ ল্যাম্পস, এইচ. আর. টেক্সটাইল, স্টাইলক্র্যাফ্ট, বসুন্ধরা পেপার, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, মিথুন নিটিং, রতনপুর স্টিল, প্রাইম টেক্সটাইল এবং দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড।
এর মধ্যে জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট, মিথুন নিটিং, রতনপুর স্টিল, প্রাইম টেক্সটাইল এবং দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড।
আরামিট সিমেন্ট
আজ আরামিট সিমেন্টের শেয়ার ১৬ টাকা ৫০ পয়সায় লেনদেন শুরু হয় এবং সেখানেই হল্টেড হয়ে যায়। আজ সারাদিন কোম্পানিটির কোনো লেনদেন হয়নি। টানা ছয় কর্মদিবস ধরে ইতিবাচক প্রবণতায় থাকা কোম্পানিটির শেয়ার দর ২০ ফেব্রুয়ারি ছিল ১২ টাকা। আজ সেটি বেড়ে ১৬ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। ফলে এই ছয় দিনে শেয়ারদর ৪ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে।
মিথুন নিটিং
আজ মিথুন নিটিংয়ের শেয়ার ১৫ টাকা ৩০ পয়সায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর প্রথম ঘন্টায় এটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় এবং অবশিষ্ট সময় ১৬ টাকা ৯০ পয়সায় হল্টেড থাকে। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫ টাকা ৪০ পয়সা। আজ শেয়ারের দাম ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। টানা তিন কর্মদিবস ধরে ইতিবাচক প্রবণতায় রয়েছে কোম্পানিটি।
রতনপুর স্টিল
আজ রতনপুর স্টিলের শেয়ার ১২ টাকা ৪০ পয়সায় লেনদেন শুরু হয়এবং সেখানেই হল্টেড হয়ে যায়। আজ সারাদিন কোম্পানিটির কোনো লেনদেন হয়নি। টানা পাঁচ কর্মদিবস ধরে ইতিবাচক প্রবণতায় রয়েছে কোম্পানিটি। কোম্পানিটির সর্বশেষ দরপতন হয়েছিল ২০ ফেব্রুয়ারি। সেদিন থেখে আজ পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা।
প্রাইম টেক্সটাইল
আজ প্রাইম টেক্সটাইলের শেয়ার ১৪ টাকা ৯০ পয়সায় লেনদেন শুরু হয়। দিনের দ্বিতীয় ভাগে এটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় এবং অবশিষ্ট সময় ১৫ টাকা ৮০ পয়সায় হল্টেড থাকে। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪ টাকা ৪০ পয়সা। আজ শেয়ারের দাম ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।
দ্য পেনিনসুলা চিটাগং
আজ দ্য পেনিনসুলা চিটাগংয়ের শেয়ার ১২ টাকা ৫০ পয়সায় লেনদেন শুরু হয়। এই কোম্পানিটিও দ্বিতীয় ভাগে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় এবং অবশিষ্ট সময় ১৩ টাকা ৬০ পয়সায় হল্টেড থাকে। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১২ টাকা ৪০ পয়সা। আজ শেয়ারের দাম ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটি টানা ছয় কর্মদিবস ধরে ইতিবাচক প্রবণতায় রয়েছে। কোম্পানিটির সর্বশেষ দরপতন হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। সেদিন থেকে আজ পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)