ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টসে বিলম্ব
ডুয়া ডেস্ক: বাংলাদেশ এবং পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি থেকে দুই ম্যাচ হারার পর আগেই বাদ পড়েছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এই দুই দল একে অপরের মুখোমুখি আজ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় টস হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে টস করা সম্ভব হয়নি।
এর আগে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বাংলাদেশের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে সকালে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে টাইগার টিম ম্যানেজমেন্ট অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নেয়।
রাওয়ালপিন্ডির পিচ এখনো কভার দিয়ে ঢাকা রয়েছে। আবহাওয়ার কারণে পাকিস্তান দলও পূর্ণ অনুশীলন করতে পারেনি। তারা শুধুমাত্র হালকা গা গরম ও ফুটবল খেলার মাধ্যমে প্রস্তুতি নিয়েছে।
বাংলাদেশ স্কোয়াড: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
পাকিস্তান স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তাইয়ুব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন এবং উসমান খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস