ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
‘ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না’
নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি কার্ডের তালিকা তৈরির জন্য তথ্য সংগ্রহকারীদের সতর্ক করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, কাজের বিনিময়ে সরকার তাঁদের ভাতা দেবে। তবে নির্ধারিত কাজের বাইরে গিয়ে স্বজনপ্রীতি বা দুর্নীতি করলে সেটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (২০২৬) জরিপের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, তথ্য সংগ্রহের সময় ছাপরা ঘর থেকে শুরু করে নিম্নবিত্ত ও অসহায় মানুষের কাছে যেতে হবে। যাঁদের ঘর নেই, তাঁদের তথ্য সবার আগে সংগ্রহ করতে হবে। দারিদ্র্যে জর্জরিত মানুষদের তথ্যও সর্বপ্রথম নেওয়ার নির্দেশ দেন তিনি।
ফ্যামিলি কার্ডের তালিকা তৈরির ক্ষেত্রে সবচেয়ে দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষকে অগ্রাধিকার দেওয়ার জন্য তথ্য সংগ্রহকারীদের নির্দেশ দেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, যার ঘর নেই, তার তথ্য আগে নেবেন।
ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পাকা দালানের মালিক কিংবা সচ্ছল ব্যক্তিদের আগে তালিকাভুক্ত না করে প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবার চিহ্নিত করতে হবে। এ সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনো প্রভাব যেন বিবেচনায় না আসে, সে বিষয়েও তিনি জানান।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মতবিনিময়সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি