ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
‘বিরোধী দল আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে’
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিরোধী দল আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে। তারা লংমার্চ করে বলছে, এই মুহূর্তে সরকারের পতন ঘটাবে। আবার লংমার্চ করে বলা হচ্ছে, খুব তাড়াতাড়ি এক দফার ঘোষণা দেওয়া হবে। তাঁর প্রশ্ন, ‘কিসের এক দফা, কিসের সরকারের পতন?’
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বিএনপির একজন এমপি বা একজন মন্ত্রীর বিরুদ্ধেও সাত মাসে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। আগামী দিনেও পারবে না। তাহলে কেন এই উশৃঙ্খল আন্দোলন প্রশ্ন রাখেন তিনি।
তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিরোধী দল আপনারা গঠনমূলক রাজনীতি করুন, আমরা আপনাদের সহযোগিতা দেব। জনগণ যে জাতীয় সংসদ তৈরি করে দিয়েছে, আপনাদের যত কথা, আপনারা জাতীয় সংসদে বলুন।’ তাঁর মতে, সব আন্দোলন, আলোচনা, সমস্যা ও ভুল-ত্রুটির কেন্দ্রবিন্দু হওয়া উচিত জাতীয় সংসদ। এর মধ্য দিয়েই সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠা লাভ করবে।
আহমেদ আযম খান বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তিনি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। প্রধানমন্ত্রী দিনরাত কাজ করেছেন এবং তাঁর সহকর্মী হিসেবে তাঁরাও দিনরাত কাজ করে যাচ্ছেন। সংসদে বিরোধী দলকে তাঁরা বারবার আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষায়, বিরোধিতার খাতিরে বিরোধিতা ও জ্বালাও-পোড়াও থেকে বিরত থাকতে হবে। স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে, এখন একটি গণতান্ত্রিক দেশ গড়ে তোলার পাশাপাশি অর্থনীতিকে পুনর্নির্মাণ করতে চান তাঁরা।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- ন্যাম ভবনে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র মরদেহ উদ্ধার