ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
১৬ বছরে শেয়ারবাজারে এসেছে ১৪২টি কোম্পানি, যার মধ্যে ৪২টি ‘জেড’ শ্রেণিতে
ডুয়া নিউজ: গত ১৬ বছরে ১৩৪টি কোম্পানি বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে ৪২টি কোম্পানি এখন দুর্বল মানের হিসেবে ‘জেড’ শ্রেণিতে রয়েছে। ফলে এসব কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিবিএ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন।
সভায় জানানো হয়, গত ১৬ বছর আগে কেউ যদি শেয়ারবাজারে ১০০ টাকা বিনিয়োগ করতেন, তাহলে বর্তমানে সে বিনিয়োগকারীর লোকসান দাঁড়ায় ৩৮ টাকা। অর্থাৎ অর্থনীতি বড় হলেও শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মূলধন কমেছে।
এছাড়া, বর্তমানে শেয়ারের বিপরীতে নেওয়া ঋণের পরিমাণ এখন প্রায় ২০ হাজার কোটি টাকা। যার মধ্যে ৯ হাজার ৭০০ কোটি টাকা ঋণাত্মক হয়ে গেছে। এর ফলে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের বিনিয়োগ সক্ষমতা হারিয়ে ফেলেছে।
বক্তারা বলেন, বাংলাদেশে শেয়ারবাজারে অতিরিক্ত তদন্ত ও কমিটি গঠিত হয়, যা অন্য কোনো দেশে দেখা যায় না। তিনি বলেন, শেয়ারবাজারে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে ‘অলিগার্ক’ শ্রেণির উদ্ভব হয়েছে এবং এটি বাজারের জন্য ক্ষতিকর।
আলোচনায় আরও বলা হয়, গত ১৬ বছরে বাংলাদেশের শেয়ারবাজারে প্রায় ৩৮ শতাংশ সংকুচিত হয়েছে, যা মূল্যস্ফীতি বিবেচনায় বিনিয়োগকারীদের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। এ সময়ের মধ্যে শেয়ারবাজার থেকে বিনিয়োগকারীরা কোনো মুনাফা না পেলেও, বরং প্রতিবছর ৩ শতাংশ হারে মূলধন হারিয়েছেন। বিপরীতে একটি প্রভাবশালী গোষ্ঠী বাজারকে ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)