ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
২৮ বছর পর ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’, নতুন রূপে ‘আবার হঠাৎ বৃষ্টি’
বিনোদন ডেস্ক: বাংলা সিনেমাপ্রেমীদের কাছে ২৮ বছর পরও স্মরণীয় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সেই সিনেমার মধুর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে আধুনিক আঙ্গিকে তুলে ধরতে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ রাদিফা ও আরিয়ান। নতুন সিনেমা ও এই জুটি নিয়ে আশাবাদী নির্মাতা। আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
মূল ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার গল্প অপরিবর্তিত রাখা হয়েছে। তবে আধুনিক সময়ের প্রেক্ষাপটে গল্পটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান।
‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার জনপ্রিয়তার পেছনে সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সুর করা কালজয়ী গানগুলোরও বড় ভূমিকা ছিল। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’র মতো গানগুলো এখনো শ্রোতাদের স্মৃতিতে জায়গা করে আছে।
পুরোনো সেই আবহ ধরে রাখতে ‘আবার হঠাৎ বৃষ্টি’তে ছয়টি কালজয়ী গানের মধ্যে তিনটি নতুন করে রিমেক করা হয়েছে। একই সঙ্গে বর্তমান প্রজন্মের রুচি-পছন্দ বিবেচনায় রাখা হয়েছে দুটি নতুন গান।
১৯৯৮ সালে বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় নির্মিত ‘হঠাৎ বৃষ্টি’র প্রধান আকর্ষণ ছিলেন নতুন মুখ ফেরদৌস আহমেদ ও প্রিয়াংকা ত্রিবেদী। তাঁদের অভিনয় ও পর্দার রসায়ন দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছিল। এবারও ইতিহাসের পুনরাবৃত্তির লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় দুই চরিত্রে নতুন মুখ আরিয়ান ও রাদিফাকে নেওয়া হয়েছে।
নতুন সিনেমায় ফেরদৌস আহমেদের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান। অন্যদিকে প্রিয়াংকা ত্রিবেদীর চরিত্রে দেখা যাবে রাদিফাকে। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নতুন এই জুটি রুপালি পর্দায় আসছে।
‘আবার হঠাৎ বৃষ্টি’তে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ একঝাঁক তারকা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী