ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আজকের নামাজের সময়সূচি (২২ সেপ্টেম্বর)
নিজস্ব প্রতিবেদক: পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত ও যথাসময়ে আদায় করার মাধ্যমে আল্লাহ তায়ালার ক্ষমা ও জান্নাত লাভের আশা করা যায়। যারা নামাজের সময় হওয়ার আগেই মসজিদে গিয়ে অপেক্ষা করেন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয় কেয়ামতের দিন বান্দার যে কাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হচ্ছে নামাজ। সুতরাং যদি তা সঠিক হয়, তাহলে সে পরিত্রাণ পাবে। আর যদি (নামাজ) খারাপ হয়, তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।’
হাদিসে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তির ফরজ ইবাদতে ঘাটতি থাকলে আল্লাহ তায়ালা বলবেন, ‘দেখ তো! আমার বান্দার কিছু নফল (ইবাদত) আছে কি না, যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে?’ এরপর তার অন্যান্য আমলের হিসাবও একইভাবে নেওয়া হবে। -(আবু দাউদ ৮৬৪, তিরমিজি ৪১৩, ইবনে মাজাহ ১৪২৫)
অন্য এক হাদিসে হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবিরও পাবে-তার জন্য দুইটি মুক্তির পরওয়ানা লেখা হবে-১. জাহান্নাম থেকে মুক্তি; ২. নেফাক থেকে মুক্তি।’ -(সুনানে তিরমিজি, হাদিস : ২৪১)
আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ (০৮ আশ্বিন, ১৪৩২ বাংলা, ১০ বরিউস সানী, ১৪৪৮ হিজরি)। এদিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি হলো-
নামাজের সময়সূচি-২২ সেপ্টেম্বর, ২০২৬
ফজর: ৪:৩২ মিনিটজোহর: ১১:৫২ মিনিটআসর: ৪:১৪ মিনিটসূর্যাস্ত: ৫:৫৫ মিনিটইফতার: ৫:৫৮ মিনিটমাগরিব: ৫:৫৮ মিনিটইশা: ০৭:১১ মিনিট
বুধবার, ২৩ সেপ্টেম্বর
ফজর: ৪:৩৩ মিনিটতাহাজ্জুদ ও সেহরির শেষ সময়: ৪:৩৪ মিনিটসূর্যোদয়: ৫:৪৭ মিনিট
বিভাগীয় শহরগুলোর ক্ষেত্রে উল্লেখিত সময়ের সঙ্গে যেসব সময় যোগ বা বিয়োগ করতে হবে-
বিয়োগ:চট্টগ্রাম: ৫ মিনিটসিলেট: ৬ মিনিট
যোগ:খুলনা: ৩ মিনিটরাজশাহী: ৭ মিনিটরংপুর: ৮ মিনিটবরিশাল: ১ মিনিট
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ