ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রাশিয়ার ওপেন ডোরস স্কলারশিপে বিনামূল্যে পড়ার সুযোগ, জানুন বিস্তারিত
পার্থ হক: রাশিয়া ওপেন ডোরস স্কলারশিপ ২০২৬/২৭ শিক্ষাবর্ষে বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক (ব্যাচেলর), মাস্টার্স ও ডক্টরাল (পিএইচডি) এই তিন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে এ বৃত্তির সুযোগ।
এ বৃত্তির আওতায় ১০০ শতাংশ টিউশন ফি মওকুফের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি রাশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ থাকবে। ইংরেজি অথবা রুশ ভাষায় পরিচালিত প্রোগ্রামেও পড়ার সুযোগ রয়েছে। প্রয়োজন অনুযায়ী রুশ ভাষার প্রস্তুতিমূলক কোর্স করার সুবিধাও থাকবে। একাডেমিক ও গবেষণার ক্ষেত্রেও উন্নত সুযোগ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
কম্পিউটার সায়েন্স ও তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি, ব্যবসা ও অর্থনীতি, মেডিসিন ও জনস্বাস্থ্য, মানবিক ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে আবেদন করা যাবে। এর বাইরে অন্যান্য একাডেমিক ক্ষেত্রেও পড়াশোনার সুযোগ রয়েছে।
২০২৬/২৭ শিক্ষাবর্ষের এই বৃত্তির আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট ২০২৬। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬।
এই বৃত্তির জন্য সব ক্ষেত্রে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। তবে কোন বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামে আবেদন করা হচ্ছে, তার ওপর ইংরেজি বা রুশ ভাষার যোগ্যতার শর্ত ভিন্ন হতে পারে।
বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে:https://od.globaluni.ru/
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)