ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে পাকিস্তানের ভিসা
ডুয়া নিউজ : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানান তিনি।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন হাইকমিশনার।
সৈয়দ আহমেদ মারুফ বলেন, “৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে আমি খুশি। এই সম্পর্ক আরও দৃঢ় হোক, এটা প্রত্যাশা করি।”
বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে পাকিস্তান হাই কমিশনার বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। যে পণ্যের চাহিদা সেগুলো যাচাই করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানাচ্ছি।”
রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্ক সুবিধা থাকবে কি না– এই প্রশ্নের উত্তরে হাইকমিশনার পাকিস্তান সরকারকে অবহিত করবে বলে জানান।
আলোচনা শেষে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতাদের কাছে উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী নেতারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ